ভাঙা পাঁজরও থামাতে পারেনি হ্যালিকে

বিনোদন ডেস্ক
১৪ আগস্ট ২০২১, ১২:৫৬আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৫:৪৪

সম্প্রতি ‘ব্রুইজড’-এর শুটিংয়ের প্রথমদিনই পাঁজরের দুটো হাড় ভাঙে হলিউড তারকা হ্যালি বেরির। মূলত একটি দৃশ্যের অনুশীলন করতে গিয়েই দুর্ঘটনার শিকার তিনি। কিন্তু ভাঙা পাঁজর নিয়েই চালিয়ে যান ৫৪ বছর বয়সী এ অভিনেত্রী।

হ্যালির স্টান্ট কো-অর্ডিনেটর এরিক ব্রাউন বলেন ‘আঘাতটা গভীরই ছিল। তবুও তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন। আমি আরও অনেকের সঙ্গে কাজ করেছি। তবে হ্যালির মতো কাজপাগল কাউকে পাইনি।’

হ্যালির এমন ভাঙাভাঙির ইতিহাস এটাই প্রথম নয়। এর আগে ‘জন উইক চ্যাপ্টার-৩’ করার সময়ও মারাত্মক চোট পান। সেই ঘটনার কথা ভেবেই এবার শুটিং চালিয়ে যাবার সাহস পেয়েছেন। হ্যালি তার টুইটে জানিয়েছেন, এ বছরের নভেম্বরেই নেটফ্লিক্সে আসবে ‘ব্রুইজড’।

সূত্র: কইমই ডটকম

/এসজিএন/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প