ফ্রেমের বাইরে সঞ্চালক তানভীর তারেক

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৮:০৪আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৮:০৯

রেডিও, টেলিভিশন, ইউটিউব আর ফেসবুকে বেশ জনপ্রিয় সঞ্চালক তানভীর তারেক। যার বেশিরভাগ শো-জুড়ে তাকে ঘিরে থাকে পারফর্মিং দুনিয়ার নানা ঘটনা ও গল্প। এবার তিনি নিয়মিত ফ্রেমের বাইরে গেলেন। ক্যামেরার সামনে বসলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে। 

নির্মিত হলো জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘শোকে শক্তিতে বঙ্গবন্ধু’। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে ৬টি ভাগে এদেশের শিল্প-সংস্কৃতিতে বঙ্গবন্ধুর উদ্যোগ, অবদানসহ বিভিন্ন ঘটনা উঠে আসবে।

অনুষ্ঠানে একাধিক শিল্পী গান গেয়েছেন বঙ্গবন্ধু ও স্বদেশ চেতনা নিয়ে। শিল্পীরা হলেন তিমির নন্দী, হাসান মতিউর রহমান, নবনীতা চৌধুরী, চম্পা বণিক, নিশীতা বড়ুয়া, রন্টি দাশ, রাজীব, কোনাল প্রমুখ।

ফ্রেমের বাইরে সঞ্চালক তানভীর তারেক তানভীর তারেক বলেন, ‘জাতির জনককে নিয়ে কোনও অনুষ্ঠানের গ্রন্থনা-উপস্থাপনা অবশ্যই বিশেষ গুরুত্বের। সেক্ষেত্রে কিছু বইয়ের রেফারেন্স থেকে ছয়টি ভাগে উপস্থাপনাটি সাজিয়েছি। আমার ধারণা, একটু আলাদা কিছু হয়েছে।’

অনুষ্ঠানটি প্রচার হবে ১৫ আগস্ট সন্ধ্যা ৭টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প