ডেট করছেন না রস-র‌্যাচেল!

বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ১৩:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৩:২৭

‘ফ্রেন্ডস’ সিরিজ খ্যাত জেনিফার অ্যানিস্টন ওরফে ‘র‌্যাচেল গ্রিন’-এর সঙ্গে সহ-অভিনেতা ডেভিড শুইমার ওরফে রস গেলারকে বেশ ঘন ঘন দেখা যাচ্ছিল। ভক্তরা এতে দারুণ শিহরিত হলেও দু’জনের কেউই কিছু স্বীকার করেননি। উল্টো জানিয়েছেন, আপাতত তারা কোনও রোমান্টিক সম্পর্কে নেই।

এদিকে ৫২ বছর বয়সী অ্যানিস্টন এর মধ্যে তার সাবেক স্বামী জাস্টিন থেরক্সের একটি ছবি পোস্ট করেও জন্ম দিয়েছেন কানকথার। সাবেক স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জেনিফার শেয়ার করেছেন থেরক্সের একটি জামাবিহীন ছবি। ভক্তদের মনে তাই প্রশ্ন ‘জেনিফার, তুমি কার প্রেমে মজেছো?’ জেনিফার ২০১৫ সালে জাস্টিনকে বিয়ে করেন এবং ২০১৭ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

মূলত ‘ফ্রেন্ডস’-এর রিইউনিয়ন পর্বের শুটিংয়ে আসার পরপরই ডেভিডের সঙ্গে অ্যানিস্টনের সখ্যতা বেড়ে যায়। সিরিজেও তাদের দুজনের মধ্যে ছিল ধুন্ধুমার প্রেম। পুরনো সেই কথাই মনে করে কিনা, ‘র‌্যাচেল’-এর এসএমএস পেয়ে নিউ ইয়র্ক থেকে ছুটে আসেন ‘রস গেলার’।

জেনিফারের বাড়িতে দু’জনকে বেশ অন্তরঙ্গ সময়ও কাটাতে দেখা গেছে বলে জানা গেছে খবরে। এর মাঝে আবার সাংবাদিকদের সামনে জেনিফার এও ফাঁস করেছেন যে, ফ্রেন্ডস-এর প্রথম দিককার বেশ কিছু পর্বে তিনি ও ডেভিড পর্দার বাইরেও খানিকটা রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে এতকিছুর পরও ভক্তরা ভাবতে পারেন, রস আর র‌্যাচেলের জন্য শেষ বলে কিছু নেই!

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এনবিসি নিউজ

/এসএসআর/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প