পাহাড়ি যুবকের ইন্ডিয়ান আইডল জয়

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১০:২৯আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১০:৩২

সংগীতবিষয়ক ভারতীয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছেন দেশটির উত্তরখণ্ডের ২৪ বছর বয়সী পাহাড়ি গায়ক পবনদীপ রাজন।

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও শাইলি কাম্বলি। 

‘নাদান পরিন্দে ঘর আজা…’ স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) দিন এই গানের তালে মেতেছিল ভারত। সুরের মূর্ছনায় ডুবে গিয়েছিলেন বিচারকেরা। ইন্ডিয়ান আউডলের ১২তম সিজনের বিজয়ী হওয়ার অন্যতম প্রধান দাবীদার ছিলেন পবনদীপ রাজন। ফল ঘোষণার পরেই উৎসবে মেতে ওঠে উত্তরাখণ্ডের পাহাড়। পবনদীপের চোখের তখন জয়ের অশ্রু। 

ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য জিতে নেন এই সুরের জাদুকর। সেই সঙ্গে একটি গাড়ির চাবিও তুলে দেওয়া হয় পবনদীপের হাতে।

গ্র্যান্ড ফিনালে উপস্থিত ছিলেন, সিদ্ধার্থ মালোত্রা ও কাইরা আদভানি ছাড়াও গায়ক জাভেদ আলি, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক ও সুখবিন্দর সিং।

এবারের মৌসুমে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আনু মালিক, হিমেশ রেশামিয়া ও সনু কাক্কার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প