আইএফএফএম জিতলেন যারা

বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১৬:৫৯আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৮:৪৭
image

সিনেমায় বৈচিত্র্য ও সত্যিকারের প্রতিভাবানদের সেলাম ঠুকতে চালু হয় দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন পুরস্কার।

এবার ভার্চুয়ালি বসেছিল এর ১২তম আসর। তাতে পুরস্কার পেয়েছেন অনেক গুণী তারকা। তালিকায় আছেন পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ি ও বিদ্যা বালানরা।

বিশেষ করে ওটিটি প্লাটফর্মের দুর্দান্ত সিরিজগুলোকেও বিবেচনায় নিয়েছে আইএফএফএম কর্তৃপক্ষ। এবার ‘শেরনি’ ছবিতে দারুণ পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন বিদ্যা বালান। সেরা ওয়েব সিরিজের মুকুট পরেছে ‘মির্জাপুর’-এর সিজন ২। ‘লুডো’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন অনুরাগ বসু। সেরা ফিচার ফিল্ম হয়েছে ‘সুরারাই পট্টু’। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণের তারকা সুরিয়া।

সেরার তালিকায় যারা আছেন-

সেরা অভিনেত্রী- সামান্থা আক্কিনেনি (ফ্যামিলি ম্যান-২)

সিরিজে সেরা অভিনেতা- মনোজ বাজপেয়ি (ফ্যামিলি ম্যান)

ডাইভারসিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড- পঙ্কজ ত্রিপাঠি

ইকুয়ালিটি ইন সিনেমা (স্বল্পদৈর্ঘ্য)- শির কোরমা

সেরা প্রামাণ্যচিত্র- শাট আপ সোনা। 

পুরস্কার পাওয়ার পর ভার্চুয়াল প্লাটফর্মে কলাকুশলীরা একে একে ধন্যবাদ জানান সবাইকে। বিদ্যা বালান বলেন, ‘শেরনির শুটিং হয়েছিল মহামারির মাঝেই। এ জন্য আমি চমৎকৃত। পরিচালক অমিত মাসুরকার ও প্রযোজক আবুনদানিতার প্রতিও কৃতজ্ঞতা।’ নেটফ্লিক্স ও টি-সিরিজকে ধন্যবাদ জানান অনুরাগ বসু। অন্যদিকে নিজের ভেতরকার প্রতিভাটাকে কাজে লাগানোর সুযোগ দেওয়ার জন্য অনুরাগ ক্যাশ্যপকে ধন্যবাদ জানান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সম্প্রতি ‘মিমি’ ছবিতে অভিনয় করেও যিনি দারুণ প্রশংসা কুড়িয়েছেন।

ফ্যামিলি ম্যান সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া হালের ব্যস্ত অভিনেতা মনোজ জানালেন, ‘আমাকে ওই চরিত্রটি (শ্রীকান্ত তিওয়ারি) হওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই সিরিজের লেখক টিমকে। তারা আমাকে এ চরিত্রে ঢুকে পড়ার জন্য যথেষ্ট জায়গা করে দিয়েছেন।’

সূত্র: পিংকভিলা

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক