অনন্য মামুনের ওয়েব সিরিজে টিকটকার ‘অপু ভাই’

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৯:৪৬আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৯:৫৩

নতুন ওয়েব সিরিজ ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ নিয়ে আসছেন পরিচালক অনন্য মামুন। যেখানে থাকবেন একঝাঁক নতুন মুখ।

তাদের বাছাই করতে আগামী ২৪ আগস্ট থেকে একটি কর্মশালার আয়োজন করেছেন নির্মাতা। অভিনয়ে ইচ্ছুক শতাধিক তরুণ-তরুণী অংশ নেবেন এতে। তবে তার আগেই, প্রথম দফায় পাওয়া গেল আলোচিত-সমালোচিত টিকটকার অপু ভাইয়ের নাম।  

যিনি গত বছরের ৩ আগস্ট পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তিকে মারধর করার অভিযোগে। সামাজিক মাধ্যমে ‘গ্যাং কালচার’ তৈরির অভিযোগ রয়েছে অপুর বিরুদ্ধে।

এদিকে, অনন্য মামুন বলেন, ‘‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়ের সিরিজে দর্শকের সামনে অপু ভাই আসবেন আলিয়ান ( চরিত্রে নাম) হয়ে। একমাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।’’

‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব এলএল.বি’খ্যাত নির্মাতা মামুন আরও বলেন, “এই কর্মশালা থেকে যারা বের হবেন তারা আমার নতুন ওয়েব সিরিজ ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এ অভিনয়ের সুযোগ পাবেন।’’

কর্মশালায় শিক্ষক হিসেবে থাকছেন তারিক আনাম খান, জাহিদ হোসেন শোভনসহ আরও একজন। 

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প