নারীশক্তি নিয়ে তেজস্বী শিল্পা

বিনোদন ডেস্ক
২২ আগস্ট ২০২১, ০০:০২আপডেট : ২২ আগস্ট ২০২১, ০০:৩১

‘মাথা তুলে দাঁড়াতে চাওয়া নারীর চেয়ে শক্তিশালী আর কী থাকতে পারে!’ ইনস্টাগ্রামে শিল্পা শেঠির এ পোস্ট একদিনেই পেলো সাড়ে পাঁচ লাখ লাইক।

অবশ্য লাইকটাই বড় কথা নয়, প্রচণ্ড আত্মবিশ্বাস ও ‘লোকে কী বলবে’র বিরুদ্ধে দুর্নিবার লড়াই করার যে আবহ শিল্পা ছড়িয়ে দিয়ে চলেছেন সেটাই মূলত আভা ছড়াচ্ছে এই স্ট্যাটাসে।

রাজ কুন্দ্রাকে নিয়ে কম পেরেশানিতে ছিলেন না শিল্পা। এখনও সুযোগ পেলেই এক শ্রেণির লোক মানছে না ব্যক্তিগত গোপনীয়তার সীমানা। আর সেসব ছাপিয়ে শিল্পা ফের যোগ দিলেন সুপার ড্যান্স চ্যাপ্টার-৪ এর বিচারক প্যানেলে। বিচারকের চেয়ারে শিল্পাকে দেখা গেলো তার চিরচেনা রূপেই। এর জন্য রীতিমতো জমকালো ফটোশুটও করেছেন। ট্রেলারে তার ব্যক্তিত্বসম্পন্ন উপস্থিতিও মুগ্ধ করেছে ভক্তদের।

তার সহ-বিচারক অনুরাগ বসুও জানালেন, তিনি ও তার টিম শিল্পাকে নাচের সেটে মিস করছিলেন খুব।

রাজের ব্যাপারে শিল্পা এখনও মিডিয়াকে একটা কথাই বলে আসছেন বারবার, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার পরিবারের অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাবেন। আমরা মিডিয়া ট্রায়াল চাই না। আইনকে নিজের মতো চলতে দিন। সত্যের জয় হবে।’

সূত্র: পিংকভিলা

/এফএ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প