দ্বৈত গানে আ খ ম হাসান, সঙ্গে সালমা

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৭:০৭আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৭:১২

অভিনয়ের মানুষ হিসেবেই সবাই চেনেন আ খ ম হাসানকে। তবে শুটিং বা অবসরে প্রায়ই তাকে গানে পাওয়া যায়। এমনকি ২০১৬ সালে তার গাওয়া আঞ্চলিক একটি গান ভাইরালও হয়েছিল।

এবার এ শিল্পী গাইলেন দ্বৈত গান। যেখানে সঙ্গে পেয়েছেন গায়িকা সালমাকে।

শিরোনাম ‘সখা সখী’। গানটি লিখেছেন কবির রাসেল। সুর করেছেন পলাশ নুহু। এর সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।

গানের ভিডিওর শুটিংয়ের সময় আ খ ম হাসান বলেন, ‘আসলে আমি অভিনেতা। কিন্তু এখন গান গাইছি। সালমার সঙ্গে। তিনি খুবই স্বনামধন্য গায়িকা। আশা করি, সবার ভালো লাগবে।’

আর সালমা বললেন, ‘হাসান ভাই অনেক সিনিয়র অভিনেতা। অনেক সুন্দর গানও করেন। এবারই প্রথম তার সঙ্গে গাইলাম। তিনি অসাধারণ গেয়েছেন।’

জানা যায়, গত সপ্তাহে ‘সখা সখী’ গানের ভিডিও শুট হয়েছে। কিছুদিনের মধ্যেই এটি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমুক্ত হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প