১০ দিনে ‘সাহসিকা’র ভিউ দুই মিলিয়ন

বিনোদন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৬:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:৫০

দীপ্ত টিভিতে ঈদের তৃতীয় দিন প্রচার হয়েছিল টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা’। যা গত ১০ আগস্ট টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। আর তা মাত্র ১০ দিনে দেখা হয়েছে ২০ লক্ষবার।

টিভি ফিচার ফিল্মটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। গল্পে যিনি ভিকটিম, অভিযুক্ত মনোজ প্রামাণিক, আইনজীবী রাফিয়াথ রশিদ মিথিলা ও তারিন জাহান আছেন নারী পুলিশ হিসেবে।

দীপ্ত টিভি জানায়, প্রচারের পর থেকেই ব্যাপক প্রশংসা পায় কাজটি। এ কারণেই ইউটিউবে মুক্তির পর সেখানেও দর্শকপ্রিয়তা পেয়েছে ‌‘সাহসিকা’।

গল্প প্রসঙ্গে জানা যায়, কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএইজড এই প্রেমে আঘাত লাগলো তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেলো, থেকে গেলো গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনা ধামাচাপা দিতে চাইলো আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও এলো হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারতো ফারিয়া। কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এলো সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া ও ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চললো ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা আঘাত!

‘সাহসিকা’র চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। প্রযোজনা সংস্থা আলফা আই’র ব্যানারে নির্মিত হয়েছে টিভি ফিচার ফিল্মটি।

সাহসিকা:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প