পুত্র সন্তানের মা হলেন নুসরাত, সঙ্গে আছেন যশও

বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৪:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৮:৪৭

ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিলেন টলি নায়িকা নুসরাত জাহান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে নবজাতকের জন্ম হয়। 

নবজাতকের ওজন ২.৯ কেজি। হাসপাতালে মায়ের কোলেই আছে পুত্র। দুজনেই সুস্থ আছেন। পাশে আছেন নুসরাতের আলোচিত কাছের মানুষ নায়ক যশ দাশগুপ্তও! খবর আনন্দবাজার পত্রিকার। 

আগেই নুসরাত হাসপাতাল কর্তৃপক্ষকে আবদার করেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় যেন যশকে তার সঙ্গী হিসেবে রাখা হয়। যদিও তাদের সম্পর্ক নিয়ে আজও মুখ খোলেননি কেউ!

তবে তার প্রাক্তন সঙ্গী নিখিল জৈনের নাম মুখে না তুলে আগেই বলেছিলেন, ‘দাম্পত্য জীবন বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।’

ধারণা করা হচ্ছে, নিখিল থেকে বেরিয়ে নুসরাত মন বিনিময় করেছেন যশ দাশগুপ্তের সঙ্গে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান