পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত হলেন নাট্যকার মেহজাবীন

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৮:৪৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:১৪

নানামাত্রিক চরিত্র দিয়ে নিজেকে বারবার প্রমাণ করছেন টিভি নাটকের অন্যতম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রতিবারের মতো গেলো ঈদেও আলোচিত বেশিরভাগ কাজে পাওয়া গেছে ভার্সেটাইল এ অভিনেত্রীকে। তবে সেসব আলোচনা ছাপিয়ে এই অভিনেত্রী এবার আলোকিত হলেন নাট্যকার হিসেবেও।

গত ঈদে আরটিভিতে প্রচার হয় তারই লেখা নাটক ‘আলো’। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেন মনোজ প্রামাণিক। আর এই বিশেষ নাটকের জন্য বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন নাট্যকার-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কারণ, নাটকটির গল্প পুলিশের একজন অনবদ্য নারী সদস্যকে ঘিরে। রচনার পাশাপাশি এ চরিত্রটিতে মেহজাবীন নিজেই অভিনয় করেছেন। 

এমন স্বীকৃতিতে মুগ্ধ মেহজাবীন। বললেন, ‘পুলিশ প্রশাসনে জড়িত, বিশেষ করে এ পেশায় নিয়োজিত নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে নাটকটি রচনা করি। তাছাড়া আমার ইচ্ছাও ছিল এমন একজন নারীর চরিত্রে অভিনয় করার। তবে ভাবিনি, নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এভাবে স্পর্শ করবে।’

পুরস্কার হাতে মেহজাবীন চৌধুরী এই সম্মাননা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি। বলেন, ‘বিশেষভাবে ধন্যবাদ জানাই মনিরুল ইসলাম স্যারকে (স্পেশাল ব্রাঞ্চ প্রধান), আমাদের এই ছোট্ট উদ্যোগকে এভাবে বড় করে দেখার জন্য। ধন্যবাদ আমেনা বেগম স্যারকে, আমাদের ডেকে নিয়ে এমন অনুপ্রেরণা প্রদানের জন্য।’

এছাড়াও এই অভিনেত্রী ধন্যবাদ জানান বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সদস্যদের।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক