১৮ বছর পর ‘ম্যাট্রিক্স রিসারেকশন’, দেখা গেলো কয়েক ছটা

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ১৪:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৯:৩৫

অবশেষে পাক্কা ১৮ বছর পর আসতে যাচ্ছে ম্যাট্রিক্সের চতুর্থ সিক্যুয়েল। নামটাও জানিয়ে দিলো ওয়ার্নার ব্রাদার্স- ম্যাট্রিক্স রিসারেকশন। 

ম্যাট্রিক্সের এ পুনর্জাগরণ নিয়ে এরইমধ্যে হইচই উঠেছে সিনেমাকন উৎসবে। সেখানে এক ঝলক ট্রেলার দেখানোর পরই ভক্তদের মধ্যে জেগে ওঠে শিহরণ। আবারও কিয়ানু রিভসকে দেখা যাবে সেই পুরনো থমাস অ্যান্ডারসন রূপে। তবে আনুষ্ঠানিক ট্রেলার মুক্তি পায়নি এখনও।

লাস ভেগাসে সিনেমাকনে ওয়ার্নার ব্রাদার্সের প্যানেলে নিমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের দেখানো হয় ট্রেলার। তাতেই জানা গেলো ভেতরকার অনেক খবর। শুরুতেই দেখা গেলো থমাস (কিয়ানু) আটকে আছেন এক ডিজিটাল জগতে। সেখানে তিনি তার থেরাপিস্টের কাছে জানতে চান, ‘আমি যেসব স্বপ্ন দেখছি, সেগুলো নিছকই স্বপ্ন নয়। তবে কি আমি পাগল হয়ে যাচ্ছি?’ 

থমাসের মাথা থেকে ততদিনে হারিয়ে গেছে আগেকার যাবতীয় ম্যাট্রিক্সের স্মৃতি। তিনি ছুটে যান কফিশপে বসে থাকা এক নারীর কাছে (ক্যারি অ্যান মস)। তারা বুঝতে পারেন, তাদের মধ্যে ‘একটা কিছু’ তো ছিল, কিন্তু সেটা কী তা ধরতে পারেন না। এমনই এক ‘ঘুম ঘুম’ পরিস্থিতিতে শুরু হবে ম্যাট্রিক্সের চতুর্থ কিস্তি ‘ম্যাট্রিক্স রিসারেকশন’।

সিনেমাকনের ট্রেলারটি এখনও উন্মুক্ত না করা হলেও আরেকটি ট্রেলারে জানা গেলো এর বিষয়বস্তু। এ ছবিতেও দেখা যাবে মরফিয়াসকে। তবে আগের সেই নায়কোচিত রূপে নয়। এ পর্বে সাইবর্গ ভিলেন তিনি। আছে ম্যাট্রিক্সের চিরায়ত সব স্লো মোশন শট, মোটরসাইকেল ও হেলিকপ্টার স্টান্ট।

এদিকে ভারতীয়দের ধন্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন তিনি।

২২ বছর আগে ১৯৯৯ সালে বেরিয়েছিল এ ছবির প্রথম কিস্তি। এরপর ২০০৩ সালেই বের হয় পর পর দুটো সিক্যুয়েল। ধারণা করা হয়েছিল, ২০০৩-এর ‘ম্যাট্রিক্স রিভল্যুশন’-ই শেষ পর্ব। এবার চতুর্থ পর্বটি মুক্তি পাচ্ছে এ বছরের ২২ ডিসেম্বর।

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প