‘নূর’ দিয়েই শুরু করছেন শুভ

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৪:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:৪২

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং পর গত এপ্রিল থেকে একেবারে হাত গুটিয়ে বসে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরিকল্পনা ছিল, ‘নূর’ ছবির মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন। সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা। পাশাপাশি পায়ের পুরনো ইনজুরি তো আছেন। 

জানালেন, এখন বেশ ভালো আছেন। আর এ কারণে দ্রুতই ফিরতে চাচ্ছেন শুটিংয়ে। জানা যায়, করোনার লকডাউনের পর ‘নূর’ ছবি দিয়েই ক্যামেরায় আসবেন তিনি।

আরিফিন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার বাইরে এর শুটিং হবে। করোনার সময় দর্শক উপস্থিতি সামলানো কঠিন তাই স্থানটা বলা এখনই ঠিক হবে না। ৫ সেপ্টেম্বর শুটিং টিম নিয়ে যাব। আর শুটিং শুরু হবে ৭ সেপ্টেম্বর।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করছেন ‘নূর’। সিনেমাটির নির্বাহী প্রযোজক আরিফিন শুভ। প্রেমের গল্পে এটি নির্মিত হচ্ছে।

এদিকে, শুভ কাজ করছেন বাংলাদেশ-ভারত দুই দেশের রাষ্ট্রীয় প্রযোজনায় তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প