সিনেমার শ্যুটিংয়ে ‘নতুন সিনেমা’

বিনোদন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৬, ১৩:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:০১

১ জানুয়ারি থেকে নরসিংদীর বিভিন্ন লোকেশনে শুরু হয় রায়হান মুজিবের নতুন ছবি ‘ময়না পাখির সংসার’-এর কাজ। কথা ছিল সেখানে শ্যুটিং চলবে পুরো জানুয়ারি মাস। তার আগেই বুধবার ঢাকায় ফিরে আসে ছবির ইউনিট। জানা যায় পরিচালকের সঙ্গে প্রযোজক রবিউল হাসান প্রিন্সের মারামারির কারণেই শ্যুটিং প্যাকআপ হয়ে যায়।

শ্যুটিংয়ের ফাঁকে অভিযুক্ত প্রযোজক প্রিন্সের সঙ্গে রোজ-অমৃতার সেলফি নাম প্রকাশ না করার শর্তে ইউনিটের একজন টেকনিশিয়ান জানান, ‘আমরা কেউই কোনও রকমের পারিশ্রমিক পাইনি। দু-একজনকে চেক দেওয়া হলেও সে টাকা ব্যাংক থেকে তোলা যায়নি। রায়হান মুজিব অনেক পুরনো পরিচালক, তার কারণেই টাকা না পেয়েও আমরা কাজ করে গেছি। কিন্তু প্রযোজক সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, টাকা চাওয়ায় প্রোডাকশনের অনেকের গায়ে হাতও তুলেছেন। এসব নিয়েই পরিচালকের সঙ্গে বুধবার হাতাহাতি হয় এবং শ্যুটিং বন্ধ হয়ে যায়।’

ছবির আরেকজন অভিনেতা জানান, ‘নরসিংদী থেকে সবাই ঢাকা ফিরলেও অভিযুক্ত প্রযোজক ফিরতে পারেননি। স্থানীয় একজনের কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার নিয়ে সময় মতো ফেরত না দেওয়ায় তাকে আটকে রাখা হয়েছে।’

এ ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রোজ ও অমৃতা খান। শ্যুটিং শুরুর মাত্র দুদিন আগে ছবিটির সঙ্গে যুক্ত হন অমৃতা। তার আগে ছবিটিতে অভিনয়ের কথা ছিল আরেক নায়িকা তানহা তাসনিয়ার। এই ঘটনার পর তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘কেন ছবিটি শেষ মুহূর্তে ছেড়ে দিয়েছিলাম, এবার সবাই বুঝেছেন আশা করি।’

ছবির নায়ক রোজ বলেন, ‘৬০ ভাগ শ্যুটিং শেষ হয়েছে। পরিচালক খুব যত্নের সঙ্গে দৃশ্যায়ন করছিলেন। আশা করছি সব জটিলতা কাটিয়ে আবারও শ্যুটিংয়ে ফিরবো আমরা।’

শ্যুটিং প্যাকআপের আগে রোজ-অমৃতা /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান