বাবা নয়, মায়ের পদবিই পেলেন নুসরাত পুত্র

বিনোদন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

গত ২৬ আগস্ট টলি অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান মা হয়েছেন। ছেলে জন্মের পাঁচ দিন  পেরুলেও বাবার নাম প্রকাশ্য করেননি তিনি। এমনকি সন্তানের পুরো নামও যখন সামনে এলো, তখনও রহস্যেই থেকে গেলেন সবাই।

সন্তান জন্মের পরদিনই খোলা হয়েছে নবজাতকের নামে ফ্যান পেজ। যেখানে সদ্যোজাতের পুরো নাম ঈশান জাহান। দ্রুত বাড়ছে তার ফলোয়ার সংখ্যা। শতাধিক ফলোয়ার আপাতত থাকলেও ঈশান ফলো করছে মাত্র ৪২ জনকে।

তালিকার প্রথমে স্বয়ং মা নুসরাত জাহান। রয়েছে মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরার ফ্যান পেজও। এ ছাড়াও আছেন স্বস্তিকা দত্ত, অনন্যা পাণ্ডে। উল্লেখ্য, ২৬ আগস্ট জন্মের পর ঈশানকে নিয়ে গত ৩০ আগস্ট দুপুরে টলি অভিনেতা যশ দাশগুপ্তের বাড়ি যান নুসরাত। 

এর আগে ২৪ আগস্ট রাতে বালিগঞ্জের বাড়ি থেকে বান্ধবীকে নিজে ড্রাইভ করে পার্ক স্ট্রিটের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যশ। স্বামী-স্ত্রী পরিচয় না দিলেও নিজেদের সঙ্গী দাবি করেন তারা।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প