মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ করছে ফিল্ম আর্কাইভ

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩

দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশ ও বিদেশের ফিল্ম আর্কাইভ, লাইব্রেরি, জাদুঘর ও সংবাদ সংস্থায় থাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভিজ্যুয়াল দলিল, স্থিরচিত্র, পেপার ক্লিপিংস বা অন্য কোনও ফরমেটে থাকা মূল্যবান দলিলাদি সংগ্রহ ও সংরক্ষণ করা। এছাড়াও প্রকল্পের আওতায় চারশত জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক ডকুমেন্টারি তৈরি করা হবে। এ ধরনের একটি প্রকল্প প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিলো আগেই।

গত ৩১ আগস্ট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাসিক এডিপি পর্যালোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ, এমপি এবং তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন স্পর্শকাতর এ প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

প্রায় বাষট্টি কোটি টাকা ব্যয়ে প্রণীত এ প্রকল্পটি গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় বিশেষ ভূমিকা রাখবে বলে ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ মনে করে। 

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামূল কবীর বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা থেকে জাতি মুক্তি পাবে এই দলিলগুলোর মাধ্যমে। জাতির সামনে বিশেষ করে আমাদের আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপনের মাধ্যমে দেশে একটি মুক্তিযুদ্ধভিত্তিক আগামী প্রজন্ম গড়ে তোলা সহজ হবে বলে আমরা মনে করছি।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প