সাইফকে পথ দেখিয়েছিলেন কারিনা

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

গত ১৬ আগস্ট অভিনেতা সাইফ আলি খানের জন্মদিনেই মুক্তি পায় ‘ভূত পুলিশ’র টিজার।

হরর-কমেডি ঘরানার এই ছবির টিজারে সাইফের প্রশংসা করা হলেও, নেটিজেনদের একটা বড় অংশ সাইফের সমালোচনাও করেছেন। তাদের মতে টিজারের ফার্স্ট লুকে সাইফের পরা অলংকার ও বেশভূষা হিন্দুধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।

ট্রলিংয়ের ক্ষেত্রে ছোট নবাব খুব সহজেই নেটিজেনদের কিবোর্ডের নিচে চাপা পড়েন। এই তো কয়েকদিন আগেই নিজের ছোট ছেলের নাম জাহাঙ্গীর আলি খান দেওয়ার জন্যও তাকে ট্রল করা হয়েছিল, যদিও তিনি এগুলোর বিশেষ পাত্তা দেননি। তাছাড়া সাইফের সর্বশেষ ওয়েব সিরিজ 'তাণ্ডব' এও ধর্মানুভূতিতে আঘাতের তর্জনি ওঠে সাইফের দিকে।

ইন্ডিয়া টাইমস সম্প্রতি সাইফকে জিজ্ঞেস করেছিল যে- কীভাবে তিনি মাথা ঠাণ্ডা রেখে এসব নেতিবাচক কমেন্ট এড়িয়ে চলেন। তিনি বলেন, ‘আগে সবসময় আমাকে নিয়ে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামাতাম। পরে আমার স্ত্রী (কারিনা) আমাকে বললো আমার এই কাজটা বন্ধ করা উচিত। এরপর সত্যিই তার কথামতো ওসব নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছিলাম। কারণ টুইটার-গুগলের এসব ট্রল আমার কাজ ও দৈনন্দিন জীবনে খুব বাজে প্রভাব ফেলছিল।’

তিনি আরও বলেন, ‘এখন আর ট্রল কমেন্ট পড়িই না। কারণ একবার পড়া শুরু করলে নিজেকে থামানো মুশকিল। ইন্টারনেটের গসিপটা বুদবুদের মতো। এতে আটকা পড়লে ক্ষতেই হবে।’

‘ভূত পুলিশ’ ট্রেলার:

 

/এমআরজে/এফএ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প