হাসপাতালে অভিনেত্রী ডেইজি আহমেদ, লাগবে পেসমেকার

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৫

চিত্রনায়ক বুলবুল আহমেদের সহধর্মিণী অভিনেত্রী ডেইজি আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। গণমাধ্যমকে এমনটাই জানান তার ছোট মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

তিনি জানান, তার মায়ের ফুসফুসে পানি জমেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) এনজিওগ্রাম করা হয়েছে। ১১ সেপ্টেম্বর নাগাদ পেসমেকার বসানোর কথা রয়েছে। বলেন, ‘এনজিওগ্রাম রিপোর্টে হার্টে কোনও ব্লক ধরা পড়েনি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, হার্টে পেসমেকার লাগানো দরকার। অস্ত্রোপচারের জন্য তার শারীরিক অবস্থা জানতে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আশা করছি পরশু (১১ সেপ্টেম্বর) নাগাদ পেসমেকার বসানো সম্ভব হবে।’ 

ডেইজি-বুলবুল দম্পতি গত জুলাই মাসে করোনায় আক্রান্ত হন তিনি। পরবর্তীতে বেশ সুস্থ ছিলেন। কিন্তু ১ সেপ্টেম্বর রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান এই জ্যেষ্ঠ অভিনেত্রী। অবস্থার আরও অবনতি হলে গত ৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ঐন্দ্রিলা তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ডেইজি আহমেদ চার দশকে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান