শত পর্বে ‘শান্তি মলম’

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৬

শত পর্বের মাইল ফলক ছুঁতে যাচ্ছে হিমু আকরামের চিত্রনাট্য ও পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক ‘শান্তি মলম ১০ টাকা’। 

আরটিভির প্রতিদিনের এই ধারাবাহিকের ১০০তম পর্ব প্রচার হবে ১১ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে। এমনটাই জানিয়েছেন নির্মাতা। 

নাটকটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, মনিরা মিঠু, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, জামিল হোসাইন, মুকিত জাকারিয়া, সোহেল খানসহ অনেকে।

অভিরামপুর গ্রামের কিছু অশান্তিতে থাকা মানুষকে ঘিরে ‘শান্তি মলম ১০ টাকা’র গল্প। কুব্বাত মিয়ার সালিশ, টিংকুর বউ কোহিনূরের ঝগড়া, তিন চোরের খুনসুটি, দুই বাটপারের মারামারি- সবকিছু মিলিয়ে অশান্তিতে থাকা এক গ্রাম মানুষের গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে নাটকটি।

শত পর্বে ‘শান্তি মলম’ হিমু আকরাম বলেন, ‘গল্পের ভিন্নতার কারণেই দর্শক নাটকটি দেখছে নিয়মিত। এটা চেনা সবারই গল্প, পাশের বাড়ির গল্প। এবং আমাদের গল্প। যে গল্প দেখে দর্শক তার শৈশবের গ্রাম, মাটি আর হারিয়ে যাওয়া সময়গুলো ফিরে পায় বলে আমার বিশ্বাস।’

ধারাবাহিকটির অন্যতম চরিত্র কুব্বাত হিসেবে আছেন সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, ‘কুব্বাত মিয়া গ্রামে সালিশ করে বেড়ায়। তার সঙ্গে থাকে একটা বানর। যার নাম মিস্টার দুলাল। এটা সত্যিই অসাধারণ চরিত্র। অসাধারণ বলার কারণ, পুরো নাটকের গল্পে আমাদের প্রতিদিনের অনিয়মই তুলে ধরা হয়েছে; তাও আবার হাসি-ঠাট্টার ছলে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প