এলো পুলকের সুফি-ফোক গান ‘বিধি’

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯

পুলক অধিকারী তার উঁচু স্কেলের রাগাশ্রয়ী গানের জন্য শ্রোতাদের কাছে আলাদা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। চলচ্চিত্র ও অডিওতে রয়েছে তার বেশ কিছু জনপ্রিয় গান। ‘মাওলা’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’, ‘পিয়ারি’, ‘রব জানে’, ‘দয়াল’ শিরোনামের গানগুলো পুলকের স্বতন্ত্র কণ্ঠশৈলীর পরিচায়ক।

সেই ধারাবাহিকতায় হাবিব মোস্তফার কথা ও সুরে এবার এলো তার সুফি-ফোক গান। ভালবেসে জনম জনম হয় যেন মোর গত/ ও বিধি তুই দুঃখ আমায় দিবি আর কত- এমন কথামালায় ‘বিধি’ শিরোনামের এই গানটির সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। সম্প্রতি গানটি প্রকাশ করেছে জি সিরিজ। 

পুলক অধিকারী বলেন, ‘তরুন গীতিকার ও সুরকার হাবিব মোস্তফার সাথে এটা আমার প্রথম কাজ।গানটিতে তিনি শব্দ চয়ন ও সুরের গাঁথুনিতে যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন, আমি আমার সবটুকু দরদ দিয়ে গেয়েছি, আশা করি শ্রোতারা গানটি ভালবাসার সাথে গ্রহণ করবেন।’

হাবিব মোস্তফা বলেন, ‘পুলক এই সময়ের আধুনিক বাংলা গানের একজন আশীর্বাদ কণ্ঠ। আমি ব্যক্তিগতভাবে তার গানের একনিষ্ঠ ভক্ত। অনেক সময় নিয়ে তার জন্য এই গানটি রচনা করেছি। সুরের ক্ষেত্রেও খুব যত্নশীল ও সাবধানী ছিলাম। শ্রোতাদের হৃদয়ের গহীনে এটি স্থান করে নেবে বলে আমার দৃঢ় প্রত্যাশা।’ 

গানটি শুনতে ক্লিক করুন এখানেই

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল