বর-কনে সাজে নাঈম-নাদিয়া (অ্যালবাম)

বিনোদন ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১৫:৪৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৮:১৪

শখ-নিলয় চমক না ফুরাতেই শুক্রবার নতুন চমক দিলেন নাইম-নাদিয়া। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুই পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। মূলত এ অনুষ্ঠানের মাধ্যমেই মিডিয়ার সবাই জানতে পারে বিয়ের খবরটি।

জানা গেছে, নাদিয়াকে উত্তরা সাত নম্বর সেক্টরে নিজের বাসায় নিয়ে গেছেন নাঈম। শিগগিরই তারা যাবেন মধুচন্দ্রিমায়। চলছে সে প্রস্তুতি।

এদিকে নাদিয়া-নাঈমের বিয়ের ঘটনাটি হঠাৎ বৃষ্টির মতো মনে হলেও, বাস্তবতা খানিক ভিন্ন। জানা গেছে, দুজনেই পুরো মিডিয়ার অজান্তে একে অপরের সঙ্গে মন দেওয়া-নেওয়া করছিলেন গত এক বছর ধরে। যা কেউই টের পায়নি। টিভি নাটকেও তারা জুটিবদ্ধ হয়েছেন হাতে গোনা কয়েকবার।

নাদিয়া-নাঈমের হঠাৎ বিয়ের কিছু ছবি প্রকাশ করা হলো বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য। যেগুলো সংগ্রহ করা হলো বর নাঈম ও সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়া অতিথিদের ফেসবুক দেওয়াল থেকে। ছবিগুলো আংশিক সম্পাদনা করে প্রকাশ করা হলো।
নাঈম-নাদিয়া নাদিয়া নাঈম-নাদিয়া নাদিয়া নাদিয়া নাঈম-নাদিয়ার সঙ্গে নায়ক আরিফিন শুভ, নির্মাতা শিহাব শাহিন, চয়নিকা চৌধুরী প্রমূখ বৌ সাজে নাদিয়া নাঈম-নাদিয়া নাঈম-নাদিয়া

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প