কুমার বিশ্বজিতের কণ্ঠে শিশুতোষ গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫০

সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে সম্ভবত শিশুদের নিয়ে গানের পরিমাণ সবচেয়ে কম। মূলত সেই অভাববোধ থেকেই এবার কিংবদন্তি কুমার বিশ্বজিৎ গাইলেন বিশেষ এক গান।  

তুলতুলে গাল নরম দুহাত আমার ছোট্ট পরী/ তোকে ছাড়া যায় না থাকা বল না-রে কি করি- এমন আদুরে কথার শিশুতোষ গানটির নাম ‘আমার ছোট্ট পরী’। গানটি লিখেছেন রাফিউজ্জামান রাফি এবং সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

গত ১১ সেপ্টেম্বর গানটির একটি গল্পনির্ভর ভিডিও অবমুক্ত করা হয়েছে অন্তর্জালে। বিলেত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এটি অবমুক্ত করা হয়। 

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘গত বাবা দিবসের জন্য গানটি করেছিলাম কিন্তু কোভিড সংক্রান্ত জটিলতার জন্য সঠিক সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। কৃতজ্ঞতা বরাবরের মতোই কুমার বিশ্বজিৎ দাদার প্রতি। যিনি সব সময় আমার মাথার ওপর ছায়া হয়ে আছেন।’

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জি এইচ রাসেল। গানটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক