আবারও জুটি শতাব্দী-শশী

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬

একসময় ছোট পর্দায় জুটি হয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ ও শারমিন জোহা শশী। করেছেন জসীম আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’-ও। আবারও তারা জুটি হলেন। 

অভিনয় করেছেন ‘লাকি থার্টিন’ শিরোনামে গল্পগুচ্ছের প্রথম নাটক ‘বাজান’-এ। ইকবাল খন্দকারের লেখা ১৩টি বই থেকে ১৩টি নাটক দিয়ে নির্মিত হচ্ছে এই ‘লাকি থার্টিন’ প্রজেক্ট।

এগুলো নির্মাণ করছেন মনজুরুল হক মনজু। 

নাটকটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘‘মর্মস্পর্শী একটি গল্প নিয়ে লেখা আমার ‘বাজান’ উপন্যাসটি, যা পাঠকের চোখ ভিজিয়েছে। আমার বিশ্বাস, এবার দর্শকের চোখও ভিজবে।’’ 

গল্পে দেখা যাবে, নিজ সন্তানের মুখে বাজান ডাক শোনার জন্য আকুল হয়ে আছেন পিতা শতাব্দী। এ জন্য গ্রামীণ কুসংস্কারের কাছেও মাথা নত করে সে। এতে শিশুটির মায়ের ভূমিকায় দেখা যাবে শশীকে। 

ছোঁয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘বাজান’ নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প