ওয়েব ফিল্মে মোশাররফের অন্যরূপ 

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০

দেশের জনপ্রিয়তম অভিনেতা মোশাররফ করিম। দেশের বাইরেও তা-ই। এই জাঁদরেল অভিনেতা চলতি বছরই ‘মহানগর’ নামের ওয়েব সিরিজ দিয়ে অনলাইনে ঝড় তুলেছিলেন।

এবার আসছেন ওয়েব ফিল্মে। আর তা ভিন্ন এক চরিত্র- দালাল হিসেবে। ছবিটির নামও ‘দ্য ব্রোকার’। ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের জন্য এটি তৈরি করেছেন আবু হায়াত মাহমুদ। আগামী ১ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

পরিচালক বললেন, ‘সপ্তাহ দুয়েক আগে কাজটি শেষ করেছি। এখন শুধু মুক্তির অপেক্ষা। আশা করি, আগামী ১ তারিখে এই প্রিয় অভিনেতাকে অন্যভাবেই পাবেন ভক্তরা।’

‘গুলশান এলাকার বাসাবাড়ি পরিবর্তন ও ইন্টেরিয়রের মতো বিভিন্ন কাজের ব্রোকার মোশাররফ করিম। অর্থের জন্য অনৈতিক কাজও হাসিল করে দেন। আর সে কারণেই শেষ দিকে এসে মানসিক পরিবর্তন হতে শুরু করবে এই অভিনেতার’—এভাবেই এর গল্পটা বললেন আবু হায়াত মাহমুদ।

‘দ্য ব্রোকার’ ৪৫ মিনিট দৈর্ঘ্যের একটি ওয়েব কনটেন্ট। যেখানে মোশাররফ করিম ছাড়া আরও রয়েছেন নাজিয়া হক অর্ষা, শহীদুল্লাহ সবুজ, মীর রাব্বি প্রমুখ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প