রাজের দিকে কাদা ছুড়ছেন শার্লিন, অভিযোগ গেহানার

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৭

রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির পক্ষে আবার সরব হয়েছেন ভারতের অভিনেত্রী, মডেল ও টিভি উপস্থাপক গেহানা। এবার তীর ছুড়েছেন শার্লিন চোপড়ার দিকে। বলেছেন, ‘শার্লিন শুধু নিজেকে আলোচনায় আনতেই রাজ কুন্দ্রার মানহানির চেষ্টা করছেন।’

টাইমস অব ইন্ডিয়াকে গেহানা বলেন, ‘সে (শার্লিন চোপড়া) নিজেকে খবরে রাখতেই এসব বলছে। পর্ন ভিডিও তৈরির অভিযোগ থেকে নিজেকে আড়াল করতেই এসব করছে শার্লিন। তাই সে এখন শিল্পার পেছনে লেগেছে। যদিও শিল্পা তার কথাবার্তায় বিশেষ কান দিচ্ছেন না।’

গেহানা আরও বলেন, ‘শার্লিন অকৃতজ্ঞ। কারণ রাজের কারণেই সে আজ এত টাকার মালিক হয়েছে। আর্মসপ্রাইম আ্যাপ থেকে অনেক টাকা আয় করেছে শার্লিন। তাকে এ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন রাজ।’

প্রসঙ্গত, শার্লিন চোপড়ার অভিযোগ ছিল- রাজ কুন্দ্রা তাকে পর্ন ইন্ডাস্ট্রিতে আসার কথা বলেছিলেন। কিন্তু গেহানার মতে, শার্লিন নিজেই রাজকে এসবে উৎসাহ দিয়ে আসছিলেন। রাজ জেল থেকে বের হওয়ার পর তার প্রতি মানুষের মনোযোগ কমে যাওয়াতে শার্লিন শিল্পাকে আক্রমণ করতে শুরু করে।

/এসজেডএন/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প