স্বামীকে ঘিরে ‌‘গুরুতর’ অভিযোগ শ্রাবন্তীর!

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১১

টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় সংসারও যে ভেস্তে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। স্বামী রোশান সিং চাইছেন সংসারটা নতুন করে গড়তে। কিন্তু শ্রাবন্তী পাকাপাকি—আর করবেন না সংসার। তবে কেন সম্পর্ক ভাঙছে, তা নিয়ে প্রকাশ্য হননি কেউই।

এবার সেটিই সামনে এলো। আর সেটি শুনে ক্ষুব্ধ খোদ রোশানই।
 
ভারতীয় গণমাধ্যমকে রোশান বলেন, ‘শ্রাবন্তীর বন্ধুরা আমাকে নপুংসক বলছে। আমি নাকি অক্ষম। এসব নোংরা মন্তব্য করে আমার বদনাম করার চেষ্টা করা হচ্ছে!’

তবে এখানেই তার অভিযোগ শেষ হচ্ছে না। রোশানের কথায়, ‘‘সবার জীবনেই প্রাক্তন রয়েছে। আমারও ছিল। তবে সেটা ৫ বছর আগে। শ্রাবন্তীকে আমি জানিয়েও ছিলাম। শ্রাবন্তীর বন্ধুরা সেই মেয়েটিকে ফোন করে বলেছে, ‘আমি নাকি টাকা নিয়ে পালিয়ে গিয়েছি। আমি নাকি জালিয়াত’। আমার একটাই কথা, আমি যদি সত্যিই টাকা নিয়ে পালিয়ে গিয়ে থাকি, তাহলে পুলিশে যাচ্ছে না কেন? আমার নামে মামলা করুক! শুধু তা-ই নয়, কয়েকজন তো বলছে, আমাদের অনেক কানেকশন রয়েছে, রোশানকে মিথ্যে মামলায় জড়িয়ে দেবো। সারা জীবন জেলের পিছনে থাকবে।’’

উল্লেখ্য, গত জুন মাসে আইনিভাবে রোশান চেষ্টা করেন শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করার। ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন তিনি। এরপর গত সেপ্টেম্বর মাসে শ্রাবন্তী কলকাতার আলিপুর আদালতে উপস্থিত হয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। তিনি যেকোনোভাবে এই সম্পর্ক থেকে বের হতে চান।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প