মা হারালেন মমতাজ

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৪

লোকসংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম আর নেই। আজ (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন উজালা বেগম। এছাড়া লিভারেও সমস্যা ছিল তার। 

মমতাজ জানান, আজ বাদ আসর তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে বাউল কমপ্লেক্সে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

এদিকে, গত সপ্তাহে মায়ের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এই গায়িকা।

তিনি লিখেছিলেন, ‘২ সেপ্টেম্বর থেকে মাকে নিয়ে হাসপাতালেই আছি। এরমধ্যে একটা জিনিস খেয়াল করেছি, আমার ধারণার চেয়েও মানুষ আমাকে বেশি ভালোবাসেন। এলাকার ও আমার সব ভালোবাসার মানুষগুলো প্রতিদিন পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আমাকে আরও বেশি ঋণী করে ফেলেছেন। আমি সবার কাছে আমার মায়ের জন্যে দোয়া চাই।’

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক