‘বেসামাল’ বেলাল, সঙ্গে পূজা!

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৫

বেসামাল বেলাল খান, সঙ্গে আছেন বাঁধন সরকার পূজাও! নাটক, সিনেমা বা বাস্তবের গল্প নয় এটি। সংগীতের এই দুই জনপ্রিয়কে ঘিরে একটি ‘বেসামাল’ ঘটনা সত্যিই ঘটেছে। যদিও সেটি ইচ্ছে করে নয়, গানের স্বার্থে!

সংগীতশিল্পী বেলাল খান জানান, সম্প্রতি তিনি পূজাকে নিয়ে ‘বেসামাল’ শিরোনামের একটি গান ও ভিডিও তৈরি করেছেন। নাটক-সিনেমা-মঞ্চে একসঙ্গে নিয়মিত গাইলেও টানা ৩ বছর পর মিউজিক ভিডিওতে হাজির হচ্ছেন দু’জনে। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন বেলাল খান  এবং সংগীতায়োজন করেছেন শোভন রায়। এছাড়াও র‌্যাপ অংশে রয়েছে র‍্যাপাস্তা দাদুর কণ্ঠ।

ভাংড়া রিদমিক ফিল্মি ধাঁচের এই গানের চমৎকার ভিডিও নির্মাণ করেছেন অনন্য মামুন। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন হামজা ও আরিয়ানা। থাকছেন দুই শিল্পীও। সাভারের বেশ কিছু লোকেশনে এর শুটিং হয়েছে সম্প্রতি। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল।

বেলাল খান বলেন, ‘সামনে পুজো উৎসব, তাই গানটাতে ফেস্টিভ একটা মুড রাখার চেষ্টা করেছি। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মামুন ভাই। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকদের দারুণ আনন্দ দেবে।’

ভিডিওতে যুক্ত শিল্পীরা এ প্রসঙ্গে পূজা বলেন, ‘বেলাল ভাইয়ের সাথে করা গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমন হলো। অনেক দিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। এখন মুক্তির অপেক্ষায় আছি।’
 
অক্টোবরের প্রথম সপ্তাহে বেলাল খানের ইউটিউব চ্যানেলে ‘বেসামাল’ গানচিত্রটি প্রকাশ হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প