দিব্যর পর সৌম্যও ‌‘বঙ্গবন্ধু’র চরিত্রে

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৪:০১আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৫:৪২

জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশ ও অভিনেত্রী শাহনাজ খুশির যমজ ছেলে দিব্য ও সৌম্য। বাবা-মায়ের মতো তারাও অভিনয়ের খাতায় নাম লিখেছেন বহু আগে। 

তবে চলতি বছর বড় ফ্রেমে হাজির হন দিব্য। জানা যায়,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ছবি ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি। কথা অনুযায়ী মুম্বাইয়ে বলিউড পরিচালক শ্যাম বেনেগালের সেই শুটিং সেটে কাজও করেছেন তিনি। দিব্যর মতো এবার সৌম্যও বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে হাজির হচ্ছেন। 

অভিনয় করতে যাচ্ছেন ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের সিনেমায়। যা নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। বলেন, ‘আমার ছবিটি বঙ্গবন্ধুর ছোটবেলার অংশ নিয়ে তৈরি হচ্ছে। আর এ চরিত্রের জন্য সৌম্যকে নির্বাচন করেছি। আগামী ৭ অক্টোবর থেকে এর কাজ শুরু হবে।’

জানা যায়, টুঙ্গিপাড়ায় শুরু হবে ছবির শুটিং। ৬ অক্টোবর পুরো টিম সেখানে যাবে। পরদিন থেকে শুটিং চলবে। এরপর এফডিসিতে হবে বাকি কাজ। বাবা-মায়ের সঙ্গে দিব্য ও সৌম্য

সরকারি অনুদানের এ ছবিটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, তুষার খান ও শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

/এম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক