ট্রেলারে ‘পদ্মাপুরাণ’, দেশীয় চলচ্চিত্র দেখার আহ্বান নির্মাতার

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৪:০২আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:৫৫

মুক্তির আগেই আলোচনায় রয়েছে তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। নানা চমকের পর এবার এই ছবির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করলো নির্মাতা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস।

৫ অক্টোবর দুপুর ১২টা ২ মিনিট ৩৬ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশ হয় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে। 

পরিচালক বলেন, ‘আমার ছবির দুটি টিজার প্রকাশ করেছি। এবার প্রকাশ হলো ট্রেলার। আমরা ছবিতে কী বলতে চাচ্ছি ট্রেলার দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন দর্শক। আমি সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখার। আমাদের দেশীয় ছবি যদি না দেখি, তাহলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে?’   

আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণা কাজে। 

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। আগামী মাসের শেষের দিকে ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা। 

ট্রেলার লিঙ্ক:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প