গানের জন্য রোনালদোর দেশে যাচ্ছেন চিরকুটের সুমী

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৪:২১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:৩২

ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের পোর্তোতে আগামী ২৭ অক্টোবর বসছে বিশ্বের অন্যতম বড় সংগীত সম্মেলন- ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। 

সেখানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি। এরমধ্যে কনফারেন্স থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

এ উদ্দেশে আগামী ২৬ অক্টোবর সিআর সেভেনের দেশ পর্তুগালে পৌঁছাবেন সুমী। তবে তার আগে ২০ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। প্রথমে যাবেন সুইজারল্যান্ড। সেখানে একটি মিটিংয়ে অংশ নেবেন তিনি।

আমন্ত্রণের বিষয়ে সুমী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভালে আমরা (চিরকুট) অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমাদের পরিবেশনা দেখেছিলেন। তিনি আবার ওম্যাক্সের জুরি সদস্য। সেই সূত্রে টড এবার আমাকে এই উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ অক্টোবর আমি ঢাকা থেকে রওনা দেবো।’

পর্তুগালে এ আয়োজনটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এটি শেষে ৭ নভেম্বর দেশে ফিরবেন সুমী। 

জানা যায়, এবারের কনফারেন্সে ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার অংশ নেবেন। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেট বলা হয় এটিকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান