চরিত্রের প্রয়োজনে গাইলেন অভিনেতা শামীম ও তামিম

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১২:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৯:০০

মানিক ও রতন দুই অন্তরঙ্গ বন্ধু। সারা দিন একসঙ্গে থাকে। তাদের স্বভাব একইরকম। দুজনে একই পোশাক পরে। দুষ্টুমিতেও সবার আগে থাকে। কিন্তু লেখাপড়ায় মন নেই এই মানিক জোড়ের। 

এমন দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তামিম মৃধা। শুধু তা-ই নয়, চরিত্রের প্রয়োজনে একসঙ্গে গানও গেয়েছেন তারা!

‘মানিক রতন’ নাটকে তামিম মৃধা, সারিকা সাবাহ ও শামীম হাসান সরকার ‘মানিক রতন’ নামের বিশেষ এই নাটকে তাদের দু’জনের মাঝে অন্যতম চমক হিসেবে থাকছেন সময়ের আরেক জনপ্রিয় মুখ ‘ফ্যামিলি ক্রাইসিস’-খ্যাত সারিকা সাবাহ।

নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কেএম সোহাগ রানা।

নির্মাতা রাজ বলেন, ‘মানিক ও রতন মজার দুই তরুণের গল্প। দুই চরিত্রে শামীম ও তামিমের অভিনয় দর্শকদের আনন্দ দেবে। তারা ভালো গানও গাইতে পারেন। তাই নাটকের গানটি তাদের দিয়েই গাওয়ানো হয়েছে।’

গানটির কথা ও সুর করেছেন তামিম মৃধা, সংগীতায়োজনে আরাফাত মহসিন নিধি।

‘মানিক রতন’ নাটকে তামিম মৃধা, শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ সিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি হয়েছে ‘মানিক রতন’। এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন ও লেনিন। এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, সম্পাদনায় রাশেদ রাব্বী। আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ।

চলতি মাসেই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘মানিক রতন’। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, নাটকটির সিক্যুয়েল তৈরি হবে শিগগিরই।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প