শুরু হচ্ছে ‘এক্সট্র্যাকশন-২’র শুটিং, ছাড়িয়ে যাবে আগের পরিসরও

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২১, ১৭:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৩:৪১

গত বছরের ২৪ এপ্রিল মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ছবিটি বেশ রসদ জুগিয়েছিল বাংলাদেশিদের। রাজধানী ঢাকার প্রেক্ষাপটে তৈরি এ ছবির নায়ক হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ।

কিছুদিন বাদেই সিনেমাটির অন্যতম প্রযোজক জো রুশো জানান, তৈরি হচ্ছে চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি—‘এক্সট্র্যাকশন ২’। এবার শুরু হচ্ছে তার কাজ। 

আর এটি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে এর নায়ক টাইলারখ্যাত ক্রিস হেমসওয়ার্থ। আরও বড় পরিসরে শুটিং শুরু হচ্ছে সিনেমাটির। তবে ঠিক কবে এর থেকে কাজটা হবে তা জানায়নি কেউই।

সম্প্রতি চলচ্চিত্রটি টরাস ওয়ার্ল্ড স্টান্ট অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার পেয়েছে। এই খুশির বার্তা দিতেই ইনস্টাগ্রামে এক পোস্ট করেন ক্রিস। সেখানেই জানান শুটিং সংক্রান্ত তথ্যও। 

তিনি লেখেন, ‌‘টরাস ওয়ার্ল্ড স্টান্ট অ্যাওয়ার্ডস বিজয়ী হওয়ার জন্য পুরো টিমকে অনেক শুভকামনা। স্টান্ট টিমের প্রতি কৃতজ্ঞতা এবং এমন কাজ করার জন্য তাদের ধন্যবাদ। এর সিক্যুয়েলটা খুব দ্রুত শুট করতে যাচ্ছি আমরা। বিশ্বাস করুন বা না করুন এর শুটিংটি হবে আরও বড় ও দুর্ধর্ষ।’

আগের সিনেমার মতোই ‘এক্সট্র্যাকশন ২’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো।

তবে ‘এক্সট্র্যাকশন’র মতো এর সিক্যুয়েলেও বাংলাদেশের গল্প কিংবা কোনও শিল্পী থাকছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র: ইনস্টাগ্রাম

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প