এ সপ্তাহের ছবি

ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ‘পদ্মাপুরাণ’

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ০৯:৩১আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৬:১৪

করোনার দ্বিতীয় ঢেউ পেরিয়ে আবারও সরগরম হতে চললো দেশের প্রেক্ষাগৃহ। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহের নতুন ছবি হিসেবে মুক্তি পেলো আলোচিত ‘পদ্মাপুরাণ’।

শুক্রবার (৮ অক্টোবর) থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের প্রেক্ষাগৃহে দেখা যাবে রাশিদ পলাশের এই চলচ্চিত্রটি। এটি নির্মাতার প্রথম নির্মাণ। যিনি এরমধ্যে আলোচনায় এসেছেন পরীমণিকে নিয়ে ‘প্রীতিলতা’ নির্মাণে নেমে। এরমধ্যে ছবিটির ৩৫ ভাগ কাজ শেষ। বাকিটুকুর কাজ শুরু হচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে। তবে তার আগেই নির্মাতার প্রথম ছবি ‘পদ্মাপুরাণ’ নিয়ে আলোচনা উঠছে ক্রমশ। 

নির্মাতা জানান, প্রথম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার, শ্যামলী এবং যমুনা ব্লকবাস্টারে ছবিটি দেখা যাবে। এছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপে এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলেও মুক্তি পেয়েছে ছবিটি।   

প্রথম সপ্তাহে হলের সংখ্যা কমের কারণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমরা ইচ্ছা করলেই সারা দেশে প্রচুর হলে ছবিটি মুক্তি দিতে পারতাম। কিন্তু মুক্তি দিয়ে কী লাভ বলেন, এখন ছবি রিলিজ দিতে হলে উল্টো হল মালিকদের টাকা দিতে হয়। সে টাকা ফেরত পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। টাকা দিয়েই তো হল মালিকরা সিনেমা নেবে। সেটাই তো নিয়ম। তাই আমার সিনেমার টার্গেট দর্শক যারা, তাদের জন্যই আমরা সিনেপ্লেক্সগুলোকে গুরুত্ব দিয়েছি। আমি সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখার। আমাদের দেশীয় ছবি যদি না দেখি তাহলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে?’   

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

ছবিটির গল্পের প্রেক্ষাপট প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘নদী হচ্ছে আমাদের ঐতিহ্য। দেশের সব বড় শহর নদীকেন্দ্রিক। এখন অনেক জায়গায় নদীর সেই জৌলুস পাওয়া যাবে না, কিন্তু প্রত্যেক বড় শহরের পাশ দিয়েই একটি নদী বয়ে গেছে। সেখানকার জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি ওই নদী থেকেই উঠে আসা। সেই নদী থেকে আমরা এখন অনেক দূরে সরে এসেছি, কিন্তু সেখানে এখনও কিছু মানুষ বাস করে, জীবন ধারণ করে সেই নদীকে ঘিরে। সেই মানুষজন কেমন আছে, সেখানকার জীবনাচরণ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতির অবস্থা দেখানোর একটা বাসনা থেকেই ছবিটি নির্মাণ করেছি।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প