থানায় ডাক পড়লো জ্যাকুলিন ও নোরার

বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৮:১০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:১০

এক ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে প্রতারণা করে ২০০ কোটি রুপি আত্মসাৎ করেছেন সুকেশ চন্দ্রশেখর নামের এক প্রতারক। তার বিরুদ্ধে মামলা করে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি বিভাগ। 

সেই মামলার পরিপ্রেক্ষিতে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এ ডাক পড়লো বলিউডের দুই চেনা মুখ- জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির। চন্দ্রশেখরের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় শুক্রবার (১৫ অক্টোবর) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে দুজনকেই।

আপাতত এ দুই নায়িকাকে স্রেফ জিজ্ঞাসাবাদই করা হবে। সরাসরি কোনও অভিযোগ এখনও জুড়ে বসেনি তাদের কারও ঘাড়ে।

চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিন ও নোরার যোগাযোগটা কোন পর্যায়ের ছিল সেটা এখনও পরিষ্কার না হলেও এর আগে এ বছরের আগস্টে আরও একবার জ্যাকুলিনকে ডাক দিয়েছিল ইডি। তখন প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কোটি কোটি টাকা পাচারের সঙ্গে কোনও না কোনোভাবে উঠে এসেছিল জ্যাকুলিন ফার্নান্দেজের নামটাও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প