মা-মেয়ের আমেরিকা সফর, উদ্দেশ্য নাগরিকত্বের আবেদন

বিনোদন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৪:১৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫:৫৯

ওমর সানী-মৌসুমীর সন্তান ফারদিন এহসান স্বাধীন এর আগে আমেরিকায় পড়াশোনা করেছেন। এবার মেয়ে ফাইজাও গেলেন একই উদ্দেশে। পাশাপাশি তিনি এবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যও আবেদন করবেন। এ কারণে সঙ্গে গেছেন মা চিত্রনায়িকা মৌসুমী। 

ফাইজাকে নিয়ে গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। আগামী ২৯ অক্টোবর মেয়ের ১৮ বছর পূর্ণ হবে। এরপর তিনি নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করবেন।

সানী জানান, প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকবেন মৌসুমী। এই সময়ে মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। এছাড়া সেখানে বসবাস করা মৌসুমীর মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গেও সময় কাটাবেন তারা।

সানী বলেন, ‘আমার নিজেরও স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারলাম না।’

ফলে আগামী ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও পাশে থাকা হবে না তার। যুক্তরাষ্ট্রেই মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে এবারের জন্মদিন পালন করবেন প্রিয়দর্শিনীখ্যাত এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। গত মার্চে বিবাহিত জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন তারা। সানী-মৌসুমীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প