শম্পা রেজার গান ‘দেখলে ছবি পাগল হবি’!

বিনোদন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৮:০৮ আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৯:০১

ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেলো ‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রের আরেকটি গান। নাম ‘দেখলে ছবি পাগল হবি’। 

গানটির কথা ও সুর জালাল উদ্দীন খাঁ। নির্ঝর চৌধুরীর সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার। আর সিনেমায় গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন অভিনেত্রী শম্পা রেজা। 

১৭ অক্টোবর দুপুরে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি। 

ঢাকায় স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও সৈনিক ক্লাব এবং চট্টগ্রামের সুগন্ধায় ছবিটা দেখা যাচ্ছে। 

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। 

ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তুমি কি এখনও ভার্জিন?’, প্রশ্ন শুনেই করণ জোহরকে ‘ধমক’ সালমানের
‘তুমি কি এখনও ভার্জিন?’, প্রশ্ন শুনেই করণ জোহরকে ‘ধমক’ সালমানের
ওভিসিতে নায়লা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নায়লা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন,  যা বললেন সংগীতশিল্পী
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন, যা বললেন সংগীতশিল্পী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা