আইয়ুব বাচ্চু স্মরণে পিয়ানো ইনস্ট্রুমেন্টাল (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৮:১৫আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:২২

দেখতে দেখতে তিন বছর হয়ে গেলো কিংবদন্তি সংগীত স্রষ্টা আইয়ুব বাচ্চু প্রস্থানের। ১৮ অক্টোবর তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।

দিনটিকে স্মরণ করে ব্যতিক্রম একটি উদ্যোগ নিলো এসিআই মোটরস লিমিটেডের একটি প্রতিষ্ঠান ‘ইয়ামাহা অনলাইন মিউজিক স্কুল’। এই স্কুলের পিয়ানো প্রফেশনাল কোর্সের ৮ জন শিক্ষার্থী প্রয়াত এই তারকার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে একটি ইনস্ট্রুমেন্টাল তৈরি করেছেন।

এসিআই মোটরসের ডিজিএম মো. রোকন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান ‌‌‘সেই তুমি’র একটি সম্মিলিত পিয়ানো ইনস্ট্রুমেন্টাল তৈরি করেছেন এই স্কুলের শিক্ষার্থীরা। যা প্রকাশ হলো ১৭ অক্টোবর সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’-এর মাধ্যমে।

ইয়ামাহা মিউজিক স্কুল অনলাইনে কয়েক বছর ধরে বাংলাদেশের অভিজ্ঞতাসম্পন্ন মিউজিশিয়ানদের সাথে নিয়ে পিয়ানো, গিটারসহ বেশ কিছু কোর্স সাফল্যের সঙ্গে পরিচালনা করছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক