মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৬:১৩ আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৫৪

নন্দিত অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রবিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাই নাট্যজন ম. হামিদ।

ম. হামিদ বলেন, ‘মাহমুদ সাজ্জাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করা হয়।’

তিনি আরও জানান, পরে নেগেটিভ ফল এলেও কোভিড-পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হন মাহমুদ সাজ্জাদ।

জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।

একসময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেইসঙ্গে টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়িয়ে দেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করে দর্শক মন জয় করেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
ডিপজলের ভাই আফজাল আর নেই
ডিপজলের ভাই আফজাল আর নেই
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!