টিভি নাটকে শীর্ষে দীপ্ত টিভি

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৬, ১৫:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৩:৫২

‘সুলতান সুলেমান’ এর একটি দৃশ্য ২০১৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ টিভি নাটকে টিআরপি রেটিং-এ দ্বিতীয় স্থান ও চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দশর্ক জনপ্রিয়তার দিক থেকে প্রথম স্থান দখল করেছে দীপ্ত টিভি। টিআরপি রেটিং তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম সপ্তাহে ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রেটিংয়ের হিসাবে বিদেশী ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ চলার সময়ে দীপ্ত টিভি যে কোনও চ্যানেল থেকে এগিয়ে ছিলো দর্শক জনপ্রিয়তায়।
‘সুলতান সুলেমান’ বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ধারাবাহিক। এটি বিশ্বের ৬০টির বেশি দেশে এরই মধ্যে প্রচারিত হয়েছে। বাংলা ভাষায় ডাবিং করে সপ্তাহের ছয়দিন নির্দিষ্ট সময়ে সিরিজটি প্রচার করায় দর্শকরা এটি উপভোগ করতে পারছেন সহজেই।
এদিকে টিভি চ্যানেলটি যাত্রা শুরু থেকে তিনটি মেগা সিরিয়াল সপ্তাহে ছয় দিন প্রচার করছে। আশাপূর্ণা দেবীর উপন্যাস ‘বালুচরী’ অনুসরনে তৈরি হয়েছে ‘অপরাজিতা’। অপর ধারাবাহিক ‘পালকী’, যেখানে এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প এবং আরেক ধারাবাহিক নাটক ‘খুজেঁ ফিরি তাকে’। তাছাড়াও রয়েছে বাংলায় ডাব করা ছোটদের জন্য ‘বেনটেন আর দ্যা পাওয়ারপাফ গার্লস’।
গত বছর ১৮ নভেম্বর যাত্রা শুরু করে বেসরকারি টিভি চ্যানেলটি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প