উন্মুক্ত হলো তাদের বিশেষ গান ‌‘চার ছক্কা মারো’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৪:৪৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯:৪৮

টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সিরিজে থাকা বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহ দিয়ে তৈরি হলো বিশেষ গান। ‘চার ছক্কা মারো’ শিরোনামের বিশেষ এই গানটি উন্মুক্ত হলো নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে।

দেখার মতো মারো/ নিজের খাতায় যোগ করে নাও/ দু’চারটে রান আরও/ হাত খুলে মারো/ চার ছক্কা মারো/ মন খুলে মারো/ বাড়বে রান আরও/ যেন বাংলাদেশ জেতে আরও!—এমন অনবদ্য কথাগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। আর কথাগুলো কণ্ঠে তুলেছেন দুই প্রজন্মের চার তারকা শিল্পী—বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল।

গানটির সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। গানটি প্রসঙ্গে এই সংগীত পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুলফিকার রাসেল আমার অনেক পছন্দের একজন গীতিকবি। যদিও আমাদের কাজের সংখ্যা খুবই কম। তবে এই গানটিসহ যে ক’টি কাজ করেছি, তার প্রত্যেকটি স্পেশাল। এই গানটি লিরিক প্রধান। আর আমি ছাড়া যে তিন জন গেয়েছেন, তারাও অসাধারণ শিল্পী। কাজটা দারুণ হয়েছে। আমার বিশ্বাস, এই গানটির রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এবং ক্রিকেটপ্রেমীরা আরও উজ্জীবিত হবেন।’

নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, বিশেষ এই গানটি এবারের বিশ্বকাপজুড়ে প্রচার হবে তাদের চ্যানেলে। পাশাপাশি উন্মুক্ত রাখা হলো প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও।

এদিকে গানটির অন্যতম শিল্পী টিনা রাসেল বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট আসর নিয়ে এটি আমার প্রথম গান। সঙ্গে গুণী শিল্পীদের পেয়েছি। এটা আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। আমাদের বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান