১০ বছর পর ফিরছেন রুমানা

বিনোদন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৬:১৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:১০

মডেল ও টিভি নাটকে একসময় নিয়মিত মুখ ছিলেন রুমানা খান। কাজ করেছেন সিনেমাতেও। এরপর সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই তারকা। সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন তিনি।

তারপর অভিনয় থেকে দূরে। ভক্তরা অপেক্ষায় আছেন হয়তো দ্রুতই দেশে ফিরবেন তিনি।

ফিরছেন এই নায়িকা, তবে সশরীরে নয়। ১০ বছর পর পর্দায় মুক্তি পাচ্ছে তার চলচ্চিত্র। 

এক দশক আগে ‘এ দেশ তোমার আমার’ সিনেমার শুটিং করেন রুমানা। অবশেষে মুক্তির মুখ দেখছে এটি। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে এটি। যেখানে তার সহশিল্পী ডিপজল। 

সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে ছবিটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি বার্তা দিতে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

দেশপ্রেমভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ।  

জানা যায়, রোমানা বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বসবাস করছেন। ২০১৫ সালে তিনি এলিন রহমানকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তানও রয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প