ইউটিউবে অভিষিক্ত জয়া, ঘোষণাপত্রে ছবিয়াল জেমস!

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৪:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪:০৬

অন্য আর সব তারকার মতোই এবার ইউটিউব জগতে নাম লেখালেন অভিনেত্রী জয়া আহসান। 

গতকাল (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঘোষণা দেন, ইউটিউবার হিসেবেও তাকে পাওয়া যাবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ঘোষণা দেন। সঙ্গে জুড়ে দেন নগরবাউল জেমসের তোলা নিজের একটি অনবদ্য ছবি!

তবে সেখানে শর্ত জুড়ে দেন। বলেন, ‌‘যদি ১০০০ সাবস্ক্রাইবার হয়, তবে প্রথম ভিডিওটা প্রকাশ করবো।’

ঘোষণার পর দেদারসে এসেছে সাবস্ক্রাইবার। বিনা ভিডিওতেই সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২ হাজার। অথচ পুরো চ্যানেল ফাঁকা, ভিডিওশূন্য

শনিবার সকাল থেকে এই বিষয়ে জয়ার সঙ্গে যোগাযোগ করেও ধারা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে, নিজের চ্যানেলের প্রথম ভিডিও তৈরির কাজেই দমবন্ধ সময় পার করছেন এই তারকা। চ্যানেলের প্রথম ভিডিও, তাই চমক থাকছে তাতে- এতে কোনও সন্দেহ নেই।

অন্যদিকে, রকস্টার জেমস আলোকচিত্রী হিসেবেও খ্যাতিমান। তার তোলা অনেক ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে আলোচিত। জয়ার ক্যাপশনে সে প্রসঙ্গটাও ছিল। লিখেছেন, ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই।’

/এম/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প