আদৌ কি বিয়ে করছেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৪:৫৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭:১২

ক'দিন ধরেই বলিপাড়ায় জোর গুঞ্জন, গাঁটছড়া বাঁধছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এবং সেটি এ বছরই! ডিসেম্বরে। অনেকে খোঁজ নিচ্ছেন, কোথায় ও কীভাবে ছাদনাতলা বসানো হবে তাদের। আয়োজনে কী কী থাকছে, ইত্যাদি।

তবে বিষয়টি নিয়ে মুখে তালা দিয়ে রেখেছেন দু’তারকা। কথা বলছেন না কেউ-ই। 

এদিকে শোনা যাচ্ছে, অপেক্ষা লম্বা হচ্ছে আরও। এখনই নতুন অধ্যায় শুরু করবেন না তারা।

রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বলে স্বীকৃত একজন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘হুট করেই বিয়ের পিঁড়িতে বসবেন না রণবীর ও আলিয়া। বিয়ের জন্য তারা অনেক কিছু ভেবে রেখেছেন। বহু দিন ধরে এই দিনটি নিয়ে পরিকল্পনা করছেন তারা। তাই এত তাড়াতাড়ি কিছুই করবেন না। আরও সময় নেবেন ওরা।’

জানা যায়, বিয়ের সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছেন রণবীর ও আলিয়া। করোনা না এলে সেটা এতদিনে হয়ে যেত বলেই ধারণা করা হয়। 

এদিকে এই গুঞ্জন ছড়ানোর অন্যতম কারণ, আগামী জানুয়ারি পর্যন্ত নাকি কোনও কাজ করবেন না বলে ঠিক করেছেন রণবীর ও আলিয়া। তবে সেটি বিয়ের জন্য নয়, করোনার কারণেই এমন সিদ্ধান্ত তাদের। তাই বলিপাড়ায় এমন প্রশ্নও উঠছে এখন, আদৌ কি বিয়ে করছেন রণবীর-আলিয়া?  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক