জয়ায় শুরু, শাকিবে শেষ

বিনোদন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪:২২

দেশের দুই শীর্ষ তারকা এবার আড্ডা দেবেন ভক্তদের সঙ্গে। শাকিব খান ও জয়া আহসান আসছেন ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের বিশেষ আয়োজনে। 

‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ শিরোনামের এ ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন তারা। যা আজ (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন রাত সাড়ে ১১টায় আয়োজনটি হবে। যেখানে প্রথম দিন থাকবেন জয়া আহসান এবং শেষ দিন শাকিব খান।  

আয়োজনটি পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। উপস্থাপনা করবেন রাফসান সাবাব।

তিনি জানান, ১১ দিনে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় ১১ জন তারকা। প্রথম দিন অতিথি হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানটির সবচেয়ে আকর্ষণীয় পর্বটি হতে যাচ্ছে শেষ দিন, অর্থাৎ ১১ নভেম্বর। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে বহুদিন পর কোনও লাইভ শোতে আড্ডা দিতে আসবেন দেশের শীর্ষ তারকা শাকিব খান!

অন্যান্য অতিথি হলেন, সোহানা সাবা-ফুডভ্লগার ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই), তারকা দম্পতি সৈয়দ জামান শাওন-টয়া, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো, অপু বিশ্বাস, মিশু সাব্বির-জিয়াউল হক পলাশ, তানজিন তিশা ও পূর্ণিমা।

প্রতিদিন রাত সাড়ে ১১টায় শুরু হবে লাইভ অনুষ্ঠানটি। ঘণ্টাব্যাপী এই আয়োজনের প্রথম ৩০ মিনিট চ্যানেল আইতে প্রচারিত হবে। পাশাপাশি চ্যানেল আই ও দারাজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে এটি।

অনুষ্ঠানটি নিয়ে জয়ার ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প