চার বিয়ের গুঞ্জন চলছে বলিউডে

সানজিদা নূর
০৬ নভেম্বর ২০২১, ১৩:৩২আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২১:০১

বিয়ে নিয়ে গুঞ্জনের জোর বাতাস বইছে বলিউডে। গোপন প্রেম আর বেশি দিন যারা গোপন রাখতে চাচ্ছেন না, তাদের অনেকে মালাবদল করতে চলেছেন শিগগিরই।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

ক্যাটরিনা আর ভিকির প্রেমের গুঞ্জন অবাক করেছে অনেক ভক্তকে। এমনকি তাদের বাগদান হয়েছে বলেও কানাকানি হচ্ছে। এও শোনা গেলো, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নাকি বিয়ে করবেন এ জুটি।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর-আলিয়া জুটির কথা জানে সবাই। এই বছরই বিয়ে সেরে ফেলবেন বলে বলেছিলেন রণবীর নিজেই। তবে, করোনার কারণে সেটা পিছিয়েছে। এবার সংক্রমণের হার যেহেতু কমতির দিকে, তাই হয়তো গাঁটছড়া বাঁধার খবর আসবে খুব তাড়াতাড়ি। এরমধ্যে আবার গত সেপ্টেম্বরে রণবীরের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে দারুণ রোমান্টিক পোস্ট করে সম্পর্কটাকে পোক্ত করেছেন আলিয়া।

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন

অঙ্কিতা-জৈনর সম্পর্ক দুই বছরের। অঙ্কিতার সহ-অভিনেতা শাহীর শেখের মতে, এ জুটি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন।

আথিয়া শেঠি ও কেএল রাহুল

ইতোমধ্যে ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়ে নিজেকে খানিকটা হলেও চিনিয়েছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। নওয়াজউদ্দিনের সঙ্গে ‘মতিচুর চাকনাচুর’-এ অভিনয় করে ভক্তও জুটিয়েছেন ঢের। আর তাই বয়ফ্রেন্ড কে এল রাহুলের সঙ্গে বিয়ের ‍গুঞ্জনে ভালোই কান দিচ্ছেন ভক্তরা।

সূত্র: স্কুপহুপ

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প