ব্ল্যাক ব্যান্ডের অন্যতম সদস্য-ড্রামার টনির বাবা ডমিনিক গোমেজ মারা গেছেন।
আজ বুধবার সকালে ঢাকার অদূরে টঙ্গীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর।
ব্ল্যাক বান্ডের আরেক সদস্য জাহান বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেন। জানান, অনেকদিন ধরেই টনির বাবা বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।
প্রসঙ্গত, টনি সাম্প্রতিক সময়ে ব্যস্ত সময় পার করছেন ‘ব্ল্যাক’ এর নতুন অ্যালবাম প্রকাশের নানা আয়োজন নিয়ে। এ অ্যালবাম থেকে ‘আক্ষেপ’ শিরোনামের একটি গান প্রকাশ উপলক্ষে বড়সড় কনসার্টের আয়োজন চলছে। যে কনসার্ট ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে।
/এমএম/



