আবারও নির্যাতনের শিকার পুনম পান্ডে, গ্রেফতার স্বামী

বিনোদন ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১২:৫৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬:১৮

পুলিশে অভিযোগ করেই ভর্তি হয়ে যান হাসপাতালে। জখমও গুরুতর। মাথা, চোখ ও মুখে নির্যাতনের চিহ্ন আছে মডেল ও বলিউড অভিনেত্রী পুনম পান্ডের।

আর তাই স্বামী স্যাম বম্বেকে গ্রেফতারে কালক্ষেপণ করেনি মুম্বাই পুলিশ। পুনমের আঘাতের ব্যাপারে মুম্বাই পুলিশ এএনআই নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছে।

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আগেও তুলেছিলেন পুনম। এর আগে গত বছর বিয়ের ক’দিনের মাথাতেই গোয়ায় বেড়াতে গিয়ে স্যামের হাতে নির্যাতনের শিকার হন পুনম।  

গত সেপ্টেম্বরে বিয়ে করার আগে দুজন অন্তত দুই বছর একসঙ্গে ছিলেন। তখনও ইনস্টাগ্রামে মোটামুটি ভালোই সংসার দেখা যাচ্ছিল দুজনের। তবে এবার স্যামের ঘাড়ে ভারতীয় দণ্ডবিধির তিনটি বড় ধারা ঝুলছে। সহজে আর নিস্তার পাবেন বলে মনে করছেন না কেউ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এনটি/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প