ইরফান সাজ্জাদের ‌‘ইংলিশ’ চমক!

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮:২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবার ইংলিশ ‘চমক’ নিয়ে হাজির হচ্ছেন। যার অভ্যাস অকারণে শুধু ইংলিশ বলা! সে জন্য তার নামও হয়ে যায় ‌‘ইংলিশ রানা’।

আর তার বিপরীতে এতে নায়িকা হিসেবে কাজ করলেন ‘মহানগর’-খ্যাত রুকাইয়া জাহান চমক।

‘ইংলিশ রানা’ নামের মজার এই কাজ প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে সম্প্রতি। বেশ মজার ছলে একটি বিল্ডিংয়ের গল্প উঠে আসবে এতে। আমার সঙ্গে থাকছেন চমক।’

মেহেদী হাসান রানার গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন নয়ন।
 
এর গল্পটা এমন, রানা ইংরেজিতে কথা বলতে ভালোবাসে। এটি রোগের পর্যায়েও চলে গেছে। তার সঙ্গে কেউ ইংরেজিতে কথা না বললে সে বেশ উত্তেজিত হয়ে যায়। শুধু তা-ই নয়, বিষয়টা মারামারির পর্যায়ে গড়ায়।

এজন্য তার বাসার কাজের বুয়া, দারোয়ান, ভাড়াটিয়া সবাই বিরক্ত। রানা বাড়ির মালিকের ছেলে, তাই বিষয়টি সবাই মেনে নেয়, অনেকে আবার তাকে পাগলও ভাবে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এতে ইরফান সাজ্জাদ ও চমক ছাড়াও অভিনয় করেছেন এম শফি, রকি খান, শিখা মৌ, পামিরসহ অনেকে। শিগগিরই ‘ইংলিশ রানা’ প্রচার হবে আরটিভিতে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প