বিমান ছিনতাই নিয়ে সিনেমা, শেষ হলো শুটিং

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৪:১৯আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪:১৯

‘ভুবন মাঝি’ ও ‘গণ্ডি’-খ্যাত পরিচালক ফাখরুল আরেফীন খান নির্মাণ শেষ করেছেন ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ শিরোনামের বিশেষ একটি সিনেমা। 

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের পৈলান স্টুডিওতে সেট ফেলে ছবির দৃশ্যধারণ শুরু হয়। প্রায় দুই মাস পর এর শুটিং পর্বের ইতি টানলেন এই নির্মাতা। 

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ফ্রান্সের প্যারিসের আর্লি বিমান বন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করে ফরাসি এক তরুণ। নাম- জ্যাঁ কুয়ে। এটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য- যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শরণার্থী শিশুদের চিকিৎসার জন্যে ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে সব যাত্রী। 

এমন একজন স্বাধীনতাকামী মানুষ ও সত্যি ঘটনাটা অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। 

ফাখরুল বলেন, ‘সেদিন জ্যাঁ কুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন, কী ঘটেছিল বিমানের ভেতরে- পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আর সেই লক্ষ্য নিয়েই সিনেমার চিত্রায়ন শেষ করে শুটিং পরবর্তী কাজগুলো করছি।’

শুটিং শেষে ইউনিটের সঙ্গে নির্মাতা (বামে) নির্মাতা আরও বলেন, ‘এটা আমাদের গড়াই ফিল্মসের প্রথম আন্তর্জাতিক কাজ।’

‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও অভিনয় করছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ান ডেরিয়া গভ্রুসেনকো, নিকোলাই নভোমিনাস্কি, ভারতের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ প্রায় ৩৬ জন শিল্পী।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প